সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত

বগুড়া সংবাদ  : নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের ইনচার্জ আতিয়ার রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে স্থানীয়দের আগে এগিয়ে আসতে হবে। আড়াই হাজার বছরের পুরোনো ঐতিহ্যবাহী মহাস্থানগড় দেখতে আমাদের দেশে কাঙ্খিত বিদেশি পর্যটক আসছেন না। অথচ বিশ্বের অন্যান্য দেশে সামান্য নিদর্শনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক আকর্ষিত হয়। আমাদের দেশেও পর্যটন থেকে বিপুল রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।
বগুড়া পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. আলী আজম কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটির (এআর) মাধ্যমে পর্যটন শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার উপায় আলোচনা করেন। সেই সাথে বগুড়ায় প্রস্তাবিত বিমানবন্দর ও রেল যোগাযোগের উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলকে দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ,শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আদমদীঘি উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *