
বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়) : ২৪ সেপ্টেম্বর বগুড়ার গাবতলী সৈয়দ আহম্মদ কলেজে একাদশ শ্রেণীর নবীন বরন অনুষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি এমআর হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৭ আসনের এমপি মোরশেদ মিলটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, মডেল থানার ওসি রাকিব হোসেন, বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. শিপন আলী প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি নতুন ভবনের ফলক উন্মোচন করে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা