সর্বশেষ সংবাদ ::

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।
এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Check Also

গাবতলীতে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : ‎বগুড়ার গাবতলীতে প্রায় ১৬ কোটি ১২ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *