সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌরসভার কর আদায়কারীসহ দুই চাঁদাবাজ গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার পুলিশকে চাঁদাবাজি বন্ধ করার নির্দেশের পর পুলিশ রিক্সা ভ্যান চালকদের নিকট চাঁদাবাজির অভিযোগে সান্তাহার পৌরসভার কর আদায়কারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সান্তাহার পৌরসভা এলাকায় একটি রিক্সা ভ্যান শ্রমিক সংগঠনের ব্যানারে দীর্ঘ সময় ধরে শহরে রিক্সা ও ভ্যান চালকদের কাছ থেকে পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধ নেমপ্লেট, লাইসেন্স নবায়ন ও ভর্তির ফির জন্য ৭০০ টাকা করে চাদাঁ আদায় করে আসছিল প্রভাবশালী কতিপয় শ্রমিক নামধারী চাঁদাবাজরা। এমন অভিযোগের ভিত্তিতে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নির্দেশনায় এবং পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা ও উপজেলা যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানাসহ এলাকার সচেতন মহলের প্রচেষ্টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কর আদায়কারী আলম হোসেন (৫৬) ও রবিউল ইসলাম (২৭) নামের দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ আলম হোসেন উপজেলার সান্তাহার হলুদঘর মহল্লার আসতুল সরদারের ছেলে ও রবিউল বড় টিকরী গ্রামের  ফাফিজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে মামলা দায়ের পর তাদের কে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

Check Also

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *