সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, একজনের মৃত্যু

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বারাই গ্রামের ফরিদ হাসান (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে মেঝেতে বসে এবং গাদাগাদি করে চিকিৎসা নিতে দেখা যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে ডায়রিয়ার স্যালাইন ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেককেই বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
নিহত ফরিদ হাসানের স্বজনরা জানান, বাড়িতে কয়েকবার পাতলা পায়খানা করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গতকাল দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহদী হাসান ডায়রিয়ায় ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “হঠাৎ করে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এ সময় সবাইকে বাইরের তৈরি খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালের সরবরাহে থাকা প্রয়োজনীয় ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে। তবে যেসব ওষুধ বর্তমানে সরবরাহে নেই, সেগুলো রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।”

Check Also

কাহালুতে কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে দুটি তেল নিষ্কাশন যন্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *