সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বগুড়া সংবাদ  : বগুড়ার মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পাপপী আক্তারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষিকা নারগিস আকতার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আকতার বানু কাকলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকামণ্ডলী মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমেদসহ অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিদ্যালয়ে মতবিনিময় ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মিটিং শেষে নবগঠিত কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও বৃক্ষপ্রেম তৈরি করতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের নবগঠিত কমিটির সদস্যরা জানান, বিদ্যালয়ের পরিবেশ আরও সবুজ ও সুন্দর করে তুলতে ভবিষ্যতেও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Check Also

কাহালুতে কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে দুটি তেল নিষ্কাশন যন্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *