সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মালিহা খানম।
অভিযান উদ্বোধনের আগে উপজেলা পরিষদ সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছলিম উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, মালঞ্চা ইউপি চেয়ারম্যান মো. নাছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া ও আলহাজ্ব মো. আব্দুল করিম, নারহট্ট ইউপির প্যানেল চেয়ারম্যান মো. গোলাম রব্বানী আকন্দ, পাইকড় ইউপির প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম (ঘটু), কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. বেলাল উদ্দিন প্রামাণিক এবং কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Check Also

সংসদে জনগণের দাবি তুলে সমাধান না পাওয়ায় রাজপথে নামতে হয়েছে: ডা. শফিকুর রহমান।

বগুড়া সংবাদ : জাতীয় সংসদে বারবার জনগণের দাবি তুলে ধরেও সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *