সর্বশেষ সংবাদ ::

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বগুড়া সংবাদ  : শুক্রবার সকালে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে ২ দিন ব্যাপী ইসলঅমিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বগুড়া জেলার মাদারাসা, স্কুল ও কলেজের ৯ টি গ্রুপে প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ক্বিরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, আযান ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক, মাওলানা রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, মাওলানা মো: রুহুল আমিন, সৈয়দ ফজলে রাব্বী ডলার প্রমুখ।
অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শকে জানা এবং চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামের প্রথম নির্দেশই ছিল ইকরা বা পড়ো। রাসুল সা. জ্ঞানার্জনকে প্রতিটি মুসলিমের জন্য ফরজ করেছেন। সমাজকে মাদক থেকে বিরত রাখতে নবীজির দেখানো পথে নিজেদের জীবনকে আলোকিত করতে এবং একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শনিবার শেষ হবে ২ দিনের প্রতিযোগিতা।

Check Also

শনিবার বগুড়ায় আসছেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান বিভিন্ন কর্মসুচীতে যোগদান উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *