সর্বশেষ সংবাদ ::

‎গাবতলীতে বসতবাড়ি দখলের ‎অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী ফকিরপাড়া এলাকায় ভাড়াটিয়া কর্তৃক বসতবাড়ি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ শিরিন আকতার নামে অসহায় নারী।
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বগুড়ার  গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী মোছাঃ শিরিন আকতার বলেন, ২০০৮ সালে সোন্দাবাড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের কাছ থেকে কবলা দলিলমূলে তিনি ৫ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। পরবর্তীতে ওই সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। সম্পত্তির প্রয়োজনীয় কাগজপত্রও তার নামে রয়েছে বলে তিনি দাবি করেন। শিরিন আকতারের অভিযোগ, তৎকালীন সময়ে কিছু ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করলে । এরপর থেকে তিনি নিরাপত্তার কারণে তার বসতবাড়িটি মোঃ জিন্না ফকির, তার ছেলে মোঃ আল আমিন ও মোঃ রেজাউল ফকিরের কাছে ভাড়া দেন এবং পরিবারসহ কর্মস্থানে চলে যান। অভিযুক্তরা প্রথমদিকে নিয়মিত বাড়িভাড়া পরিশোধ করলেও ২০২৪ সালের শুরুর দিকে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন । তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে বাড়িভাড়া চাইতে গেলে অভিযুক্তরা ওই বসতবাড়ি নিজেদের বলে দাবি করেন এবং তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এই কারণে তিনি ও তার পরিবার নিজ বসতবাড়িতে ফিরে যেতে পারেননি।লিখিত বক্তব্যে শিরিন আকতার বলেন, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে তিনি তার বসতবাড়িতে গিয়ে অভিযুক্তদের বাড়ি ছেড়ে দিতে বললে তারা পুনরায় বাড়িটি নিজেদের বলে দাবি করেন। এ সময় তার সঙ্গে খারাপ আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধানকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী দাবি করেন, বর্তমানে অভিযুক্তরা অবৈধভাবে তার সম্পত্তির ওপর নির্মিত বসতবাড়ি জবরদখল ভোগ করছেন। তিনি নিজ সম্পত্তিতে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার সম্পত্তি ফিরে পেতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ১৪/৮/২০২৬ তারিখে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Check Also

বগুড়ায় রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :  বগুড়ায় রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট (পূর্ব সাইড) ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *