

বগুড়া সংবাদ : বগুড়ায় রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট (পূর্ব সাইড) ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট (পূর্ব সাইড) চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু। তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাজমুল হুদা পপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আপিল বিভাগের চেয়ারম্যান মো. এরশাদুল বারী এরশাদ, বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবির গেদা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুস সাত্তার ও সদস্য মো. মাহফুজুল হক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, বগুড়া মহানগরের সভাপতি ও কামারগাড়ী দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এ.কে. আজাদ, বি.আর.টি.সি শপিং কমপ্লেক্সের সভাপতি মো. আসাদুল হক কাজল, রেলওয়ে হকার্স মার্কেট, বগুড়ার সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, বি.আর.টি.সি শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন আকরাম, রেলওয়ে হকার্স মার্কেট, বগুড়ার সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ খান মিলন এবং শাপলা সুপার মার্কেট, বগুড়ার যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আলম।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি মার্কেটের ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মার্কেটের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা