সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

বগুড়া সংবাদ  : (রশিদুর রহমান রানাশিবগঞ্জ, বগুড়া):  বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষি জমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসন সাদুরিয়ার বগুড়া- জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক এলাকা জুড়ে প্রায় সহস্রাধিক কৃষক পরিবার বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

রবিবার ( ৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফসলি জমি রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজিত মানববন্ধনকালীন সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মেহেদী হাসান, মুনছুর রহমান, মাওলানা সানাউল্লাহ, আব্দুল কাদের, আলাউদ্দিন, মোকাররম হোসেন, আতাউর রহমান সহ অনেকে।

বক্তারা বলেন, প্রস্তাবিত আপসন ও সাদুরিয়া মৌজার একশত বিঘার অধিক জমিগুলো অত্যন্ত উর্বর এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। বছরের পর বছর ধরে তারা এই জমিতে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল ফালিয়ে আসছেন। এমন তিন ফসলি জমিতে সরকারি কোনো স্থাপনা গড়ে উঠলে শত শত কৃষক পরিবার তাদের আয়ের পথ হারিয়ে ভূমিহীন ও বেকার হয়ে পড়বেন।

​মানববন্ধনে কৃষকরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান, তাদেরই রক্তে গড়া উর্বর জমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণ করা চরম বৈপরীতা। প্রধানমন্ত্রী ও সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কৃষি জমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প বা সরকারি অবকাঠামো নির্মাণ করা যাবে না।

​সমাবেশ থেকে কৃষকরা অনতিবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে যেকোনো বিকল্প অকৃষি জমিতে তা স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর ও দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

Check Also

বগুড়ায় কিডস কেয়ার ফাউন্শুডেশনের সীরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : ক্রবার বিকালে নিশিন্দারা শাহপাড়ায় রাসুল সা. এর জন্ম মাস রবিউল আউয়াল উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *