সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় কিডস কেয়ার ফাউন্শুডেশনের সীরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : ক্রবার বিকালে নিশিন্দারা শাহপাড়ায় রাসুল সা. এর জন্ম মাস রবিউল আউয়াল উপলক্ষে কিডস কেয়ার ফাউন্ডেশন পাঠাগারের আয়োজনে রাসুল সা. এর জীবনী পাঠ প্রতিযোগীতা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি  সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকটার বগুড়ার সাবেক পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, একটি মেধাবী জাতি গঠন করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি রেফারেন্স এবং অন্যান্য বই পড়তে অভিভাবকদের উৎসাহ দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ এইচ তালুকদার, ব্যাংকার আসাদুল ইসলাম আসাদ, কবি শরিফুল ইসলাম সবুজ, পাঠাগারের সেক্রেটারি হারুনুর রশিদ,  গীতিকার মাহবুবুল আলম পাশা, উক্ত অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Check Also

এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন বগুড়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে আদর্শ স্কুল অডিটরিয়ামে এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইন্সটিটিউট বগুড়ার উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *