সর্বশেষ সংবাদ ::

ধুনটে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মমিন শাহ (৩৬) ও ধুনট সদরের কুঠিবাড়ী গ্রামের শম্বু রায়ের স্ত্রী বেলী রায় (৪০)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, মমিন শাহ ও বেলী রায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মমিন শাহকে ২০০ গ্রাম এবং বেলী রায়কে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। এবিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ায় কিডস কেয়ার ফাউন্শুডেশনের সীরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : ক্রবার বিকালে নিশিন্দারা শাহপাড়ায় রাসুল সা. এর জন্ম মাস রবিউল আউয়াল উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *