সর্বশেষ সংবাদ ::

‎গাবতলীতে মাদকাসক্ত ব্যক্তির মারপিটে আহত ১, থানায় অভিযোগ ‎

বগুড়া সংবাদ  : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত অবস্থায় বাড়িঘর ভাঙচুর ও বৃদ্ধা মাকে মারপিটের চেষ্টা করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কাঠের বাটাম দিয়ে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিনাজুল ইসলাম ওরফে বাঘা (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গাবতলী থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল সোবাহান (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিনাজুল ইসলাম গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনি গ্রামের বাসিন্দা অভিযোগকারী আব্দুল সোবাহানের দাবি, মিনাজুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করে আসছিলেন। শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে মিনাজুল মাদক সেবন করে তার বাড়িঘর ভাঙচুর করেন এবং একপর্যায়ে তার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আব্দুল সোবাহান তাকে মাকে মারপিট করতে নিষেধ করলে মিনাজুল তার ওপর ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। পরে একই দিন দুপুর দেড়টার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মিনাজুল কাঠের বাটাম নিয়ে পথরোধ করে অতর্কিতভাবে মারপিট করেন বলে অভিযোগ করেন আব্দুল সোবাহান। এতে তার মাথা, মুখ ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় সিএনজিযোগে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। অভিযোগে চিকিৎসা রেজিস্ট্রেশন নম্বর ১৬৯৪/০২ এবং তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আব্দুল সোবাহান মিনাজুল ইসলাম ওরফে বাঘার বিরুদ্ধে গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। তবে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Check Also

দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বগুড়া সংবাদ  :বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *