সর্বশেষ সংবাদ ::

ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে পুনরায় সভাপতি ইমন, সাধারণ সম্পাদক রবি নির্বাচিত

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ১৩তম বার্ষিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন (দৈনিক যায়যায়দিন, দৈনিক চাঁদনী বাজার ও ডেইলী নিউ এইজ)। এছাড়া কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবি (দৈনিক সকালের সময় ও দৈনিক খোলা বার্তা)।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে শিক্ষক জুয়েল রানা (সাপ্তাহিক আজেকের শেরপুর), যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম জীবন (দৈনিক উত্তর কোণ), দপ্তর সম্পাদক এসএম সজীব হোসেন (দৈনিক উত্তরের দর্পণ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিহানুল হক রিকো (সাপ্তাহিক দিনক্ষণ), কোষাধ্যক্ষ ফিজু আক্তার (অনুসন্ধানবার্তা), কার্যনির্বাহী সদস্য এনামুল বারী সরকার (শেরপুর নিউজ টোয়েন্টিফোর ডট কম), হেলাল সরকার (দৈনিক সময়ের আলো ও দৈনিক বাংলা কাগজ) এবং এসএম ফজলে রাব্বি শুভ (দৈনিক ভোরের চেতনা ও বাংলাদেশ নিউজ টুডে) নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ধুনট মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৬ সালের বার্ষিক এই কমিটি গঠন করা হয়।

 

Check Also

বগুড়ার গাবতলীতে উপজেলা ও পৌর  জাসাসের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) : গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী তিন বারের প্রধান মন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *