

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) : গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে কেন্দ্রীয় মসজিদে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আরেফুর রহমান লিটন, সহ-সভাপতি ইমরান হোসেন রিপন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম শিপন, দপ্তর বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, পৌর জাসাসের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, বালিয়াদিঘী ইউনিয়ন জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, রামেশ্বরপুর ইউনিয়ন জাসাসের সভাপতি রানা আহমেদ, সোনারায় ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, মৎস্যজীবী দলনেতা ইউসুফ আলী উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মেহেদুল ইসলাম সোহেল প্রমূখ। দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়নের কাজ গুলো বগুড়া -৭ আসনের এমপি মোরশেদ মিল্টন যেনো সফল ভাবে সমাপ্তি করতে পারে তার জন্যও দোয়া করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা