সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ দোয়া,মোনাজাত অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গদলের আয়োজনে বিকেলে জয়ভোগা দাখিল মাদ্রাসায় রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদাত হোসেন খান সাগর,পৌর বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ,বিএনপি নেতা মাহমুদুল হাসান,মতিউর রহমান মতি,ছাত্রদল নেতা তমিরুল ইসলাম তৌকির, পৌর সেচ্ছাসেবক দল নেতা পবন সরকার, উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সাগর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ আকন্দ প্রমূখ।
অপর দিকে একই ইসুতে পৌর বিএনপির আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাবতলী কেন্দ্রীয় মসজিদে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

Check Also

বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের নজরুল বর্ষে নানা আয়োজন

বগুড়া সংবাদ : বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নজরুল বর্ষে আলোচনা সভা, সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *