

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী কেরানীপাড়া এলাকার বাছেদ প্রামানিকের ছেলে সজল প্রামানিক (২৮) এবং একই গ্রামের আব্দুল বারিক প্রামানিকের ছেলে নাজমুল প্রামানিক (৩৩)।
ধুনট থানার এসআই ওসমান গনী এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টায় নিমগাছী ইউনিয়নে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রয়কালে সজল প্রামানিককে ৮ পিস এবং নজমুল প্রামানিককে ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে গ্রেপ্তারকৃত আসামীদের বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা