সর্বশেষ সংবাদ ::

‎গাবতলীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল ‎চেয়ার ও গাছের চারা বিতরণ করেন ‎- এমপি সুরাইয়া জেরিন

বগুড়া সংবাদ  ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়া-জয়পুরহাট আসনের সংরক্ষিত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি গতকাল মঙ্গলবার ৪আগস্ট গাবতলী উপজেলা মহিলা দলের কার্যালয়ে ফোকাস সোসাইটির সৌজন্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ| এছাড়াও তিনি বিএনপি সরকারের ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন| এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা, এমপির পিতা নফিজুর রহমান ফটু, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, সোনারায় ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক আয়না বেগম, নারুয়ামালা ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাজেদা ইয়াসমিন টুনি, সাধারণ সম্পাদক পারুল খাতুন, নেপালতলী ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা বেগম, রামেশ্বরপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লিপি আক্তার আশা, সাধারণ সম্পাদক সালমা আক্তার প্রমুখ| এসময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের হিজরী ১৪৪৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *