সর্বশেষ সংবাদ ::

ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চলকের মৃত্যু

 

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোহেল রানা (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) ভোর রাতে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা বগুড়ার শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।

পরিবারিক ও স্থানীয়সূত্রে জানাযায়, বুধবার ভোর রাতে সোহেল রানা তার ছোট ভাই রাব্বিকে নিয়ে ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ধুনটগামী বালু পরিবহনের খালি একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহেল রানার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। #

 

Check Also

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল গ্রেপ্তার

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *