সর্বশেষ সংবাদ ::

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

বগুড়া সংবাদ  : বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের (স্থাপিত: ১৯৯৭, রেজি. নং-রাজঃ ১৫৪৬) ১০ তম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) ।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নতুন সদস্য ভর্তি কার্যক্রম ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে। সদস্য নবায়নের শেষ সময় ৯ আগস্ট রাত ৮টা।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ, ১২ আগস্ট আপত্তির শুনানি এবং ১৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র ১৫ ও ১৬ আগস্ট প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫০০ টাকা মূল্যে বিক্রি করা হবে। ১৭ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্রের সঙ্গে এক কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৯ আগস্ট আপত্তি গ্রহণ, ২০ আগস্ট আপত্তির শুনানি, ২২ আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২৫ আগস্ট প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া টিটু মিলনায়তনে
গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, সদস্য বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ মুদ্রণশিল্প মালিক সমিতি আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ মো. ছাইফুল ইসলাম, বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মো. আরমান হোসেন ডলার এবং বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক প্রচার সম্পাদক মো. ফেরদৌস রানা মিলু।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) জানান, নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছ গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টার্স, প্রেসপট্টি, চকযাদু ক্রসলেন, বাদুড়তলা, বগুড়া কার্যালয় থেকে পরিচালিত হবে।

Check Also

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক, সাজাপ্রাপ্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *