সর্বশেষ সংবাদ ::

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া সংবাদ : শিক্ষামন্ত্রী আ.হ.ন.ম এহসানুল করিমের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান করেছেন এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের সাতমাথায় এই বিক্ষোভ করা হয়। এরআগে বেলা ১১টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে একত্রিত হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সাতমাথায় সড়কটি ব্লকেড করে দেন। তারা দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থানের পর জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

বিক্ষোভ মিছিলে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজসহ জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনের টানাবৃষ্টির মধ্যে সোমবার (১৩ জুলাই) সারাদেশের পরীক্ষা অব্যাহত রাখায় ভোগান্তিতে পড়েন দেশব্যাপী চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান প্রশ্নপত্রে ভুল নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।
তারা আরও বলেন, বগুড়াতে বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রে প্রবেশে জলাবদ্ধতা, হলরুমে বিদ্যুৎ না থাকা, বৃষ্টির পানি প্রবেশ করায় পরীক্ষা শুরু হওয়ার আগেই তারা মানসিকভাবে পিছিয়ে পড়েন। তারা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-পরীক্ষা স্থগিত ঘোষণা করা, অতিবৃষ্টির মধ্যেও পরীক্ষা নেওয়ায় বগুড়াসহ সারা দেশের আনুমানিক ১৯ হাজার অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

Check Also

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

বগুড়া সংবাদ  : সোমবার দুপুরে বগুড়া নগরীর মফিজ পাগলার মোড়ের একটি মোটেলে আল্লামা সাঈদী পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *