সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২

বগুড়া সংবাদ ::বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার সহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার রাতে  আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে  জানা গেছে, গত শনিবার গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রোববার রাতে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *