সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাথীর সাফল্য

বগুড়া সংবাদ : পরিবারের শত কষ্ঠ উপেক্ষা করে নিজের অদম্য চেষ্ঠায় বগুড়ার আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে সুরাইয়া সাথী জুঁই। সে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি বিপি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছে। সুরাইয়া সাথী জুঁই আদমদীঘি উপজেলা সদরের সুদিন গ্রামের এনজিও কর্মী জহুরুল ইসলাম সোহাগের মেয়ে। এনজিও কর্মীর মেয়ের এই সফলতায় বিদ্যালয়ের শিক্ষক সহ সকলেই খুশী।

সুরাইয়া সাথী জুঁই জানায়, আমার বাবা একজন এনজিও কর্মী। বাবা সারা দিন মাঠ পর্যায়ে কিস্তির টাকা তুলে রাতে বাড়ি ফিরে আমার পড়াশুনার খবর নেয়। অনেক সময় সংসারের প্রয়োজনীয় কমতি করে আমার পড়াশুনায় খরচ করে বাবা। বাবার এই কষ্ঠ দুর করতে  ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এ জন্য সে সবার দোয়া চাই। তার বাবা মাও মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এবারে বৃত্তি পরীক্ষার ফলাফলে আদমদীঘি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ৭২ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

Check Also

বগুড়ায় আরিফ শেখ হত্যা মামলায় নির্দোষ স্বজনদের জড়ানোর অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আলোচিত আরিফ শেখ হত্যা মামলায় বয়োবৃদ্ধ শ্বশুর, স্বামী ও দেবরকে অন্যায়ভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *