সর্বশেষ সংবাদ ::

জুলাই পদযাত্রা উপলক্ষে বগুড়ায় এনসিপির সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি উপলক্ষে বগুড়া জেলা এনসিপির উদ্যোগে রোববার (১২ জুলাই) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ১৪ জুলাই বিকেল ৩টায় দুপচাঁচিয়া পৌর এলাকার সিও অফিস চত্বরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৭টায় বগুড়া শহরের কালিতলা হাট থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়ে দত্তবাড়ি, বড়গোলা, থানামোড়, কাঠালতলা, নবাববাড়ি রোড, রানার প্লাজা, জলেশ্বরীতলা কালিমন্দির ও ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে পথসভার মাধ্যমে শেষ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সরোয়ার তুষার, তাহসিন রিয়াজ, গাজী সালাহউদ্দীন তানভীর, সাকিব মাহদী, ইমরান ইমন, ফরহাদ সোহেল, এ এম জেড শাহরিয়ার (জুহিন)সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত থাকবেন।
এনসিপির নেতারা বগুড়ায় রাত্রিযাপনের পর ১৫ জুলাই বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *