সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আরিফ শেখ হত্যা মামলায় নির্দোষ স্বজনদের জড়ানোর অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আলোচিত আরিফ শেখ হত্যা মামলায় বয়োবৃদ্ধ শ্বশুর, স্বামী ও দেবরকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন মোছা. শিশির আক্তার।

রোববার (১২ জুলাই) সকালে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার শ্বশুর মো. আব্দুল খালেক (বাদল) ৭০ বছরের ঊর্ধ্বে অসুস্থ ব্যক্তি। স্বামী মো. তরিকুল ইসলাম (তারেক) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং দেবর মো. আকাশ বগুড়া নিউ মার্কেটের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। হত্যাকাণ্ডের সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না এবং ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে তার শ্বশুর ও দেবরকে থানায় নিয়ে গিয়ে হত্যা মামলায় আসামি করে। একই মামলায় তার স্বামীকেও আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরিফ শেখ হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার শ্বশুর, স্বামী ও দেবর নির্দোষ প্রমাণিত হলে তাদের অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *