

বগুড়া সংবাদ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, ১১নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মোফাজ্জল হোসেন এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনামুল হাসান, মাওলানা সাইফুদ্দিন, আব্দুল মান্নান, রিদওয়ান আল হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগ পর্যায়ক্রমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করে আসছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা