সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শহীদ রাতুলের কবর জিয়ারত করলো ছাত্রশিবির

বগুড়া সংবাদ : জুলাই আন্দোলনের অন্যতম বীর শহীদ জুনাইদ ইসলাম রাতুলের আত্মার মাগফিরাত কামনায় বুধবার বাদ যোহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরীর উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া শহরের ঐতিহ্যবাহী নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে শহীদ রাতুলের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরীর সভাপতি শফিকুল ইসলাম, সজিবুল ইসলাম সজীব, আইন সম্পাদক আল জাবের হক্কানী, প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন, সরকারী আুিজজুল হক কলেজ ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় শহীদ রাতুলের দাদা আব্দুল জলিল ও বাবা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। দোয়ায় জুলাই আন্দোলনের সকল শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বগুড়া শহর শিবির সভাপতি শফিকুল ইসলাম বলেন, শহীদ জুনায়েদ ইসলাম রাতুলসহ জুলাই আন্দোলনের সকল শহীদদের রক্ত ও আত্মত্যাগ এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের অবদান ছাত্রজনতা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদদের স্মরণে ও তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
শহীদ রাতুলের বাবা আবেগঘন বক্তব্যে বলেন, আমার সন্তানের মতো দেশের সকল শহীদ সন্তানের হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হোক এটাই আমাদের প্রত্যাশা।
শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Check Also

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় বার্মিজ চাকু সহ স্বপন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়া শহরে একটি পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত স্বপন (৪৫) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *