সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ‌কাচ্চি ডাইনে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থায় নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, খাদ্যদ্রব্য, খাদ্য প্রস্তুতের উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে টক দই ও মসলা জাতীয় খাবার রাখা হয়েছিল।
এছাড়া নষ্ট ও ছত্রাক (ফাঙ্গাস) আক্রান্ত বাসমতি চাল ব্যবহার করে কাচ্চি প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযানে ধরা পড়ে। রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর ও টিকটিকির অবাধ বিচরণ এবং খাদ্য সংরক্ষণ ও পরিবেশন সামগ্রীর ওপর তাদের মলমূত্রের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘কাচ্চি ডাইন’কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র‍্যাব-১২ এবং জেলা পুলিশের ।

Check Also

দুপচাঁচিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

বগুড় সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *