সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় নাগরিক কমিটির ত্রি-বার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার দিনব্যাপি বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির ত্রি-বার্ষিকী প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব হাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের আহবায়ক সাবেক জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। মঞ্চে সম্মানিত অতিথিদেরকে উত্তরীয়,সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দেয়া হয়। সংগঠনের আহবায়ক অরুপ কুমার গোস্বামীর সভাপতিত্বে ও সদস্য এম.এম.মেহেরুল’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব হাফিজুর রহমান,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সাবেক কান্ট্রি ডিরেক্টর,বিকেশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও বিটিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ’র উপস্থাপক আতাউর রহমান মিটন,উগান্ডায় অবস্থিত জাতিসংঘের স্মরণার্থী সংস্থার কর্মকর্তা আরিফুর রহমান,দৈনিক মাধুকর’র ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু,কৃষিবিদ এনামুল হক,দিশারী ফুড প্রডাক্ট’র সিইও এম.রহমান সাগর,এলটি ফার্ণিচার’র সিইও এনএম আবু জিহাদ ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু। উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরবঙ্গের প্রধান হাসিবুর রহমান বিলু-সহ অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে অরুপ কুমার গোম্বামীকে সভাপতি, সোহেল আহমেদ খানকে সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনুকে সভাপতি মন্ডলীর সদস্য করে মোট ৩১ সদস্য বিশিষ্ট সোনাতলা নাগরিক কমিটি গঠন করা হয়। এর পর বগুড়া থিয়েটার’র ব্যবস্থাপনায় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Check Also

ধুনটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল! ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে তিনটি শিক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *