সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে মা-ছেলের  ওপর হামলার অভিযোগ

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মা-ছেলের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ জেসমিন আক্তার গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আশরাফুল আলম কালু, হোসনে আরা বেগম, আতিকুর রহমান, রাশেদ, ছাদিক ও ছাকিরসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, শনিবার (২৭ জুন) দুপুরে অভিযুক্তরা জেসমিন আক্তারের ১০ বছর বয়সী ছেলে আরাফাত রহমানকে গালিগালাজ করেন। একপর্যায়ে হোসনে আরা বেগম ধারালো কাঁচি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ। ছেলেকে রক্ষা করতে গেলে জেসমিন আক্তারকেও মারধর করা হয়। পরে দলবদ্ধভাবে বসতবাড়ি ও একটি দোকানে হামলা, ভাঙচুর এবং স্টিলের বাক্সে থাকা ২ লাখ টাকা লুটের অভিযোগও করা হয়েছে।

আহত মা-ছেলে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী জেসমিন আক্তার দাবি করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ডিউটি অফিসার এসআই ইউসুফ আলী জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

বগুড়া সংবাদ: বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *