সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই বগুড়া সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। এর মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি পাবে এবং সামাজিক সচেতনতা গড়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সহ-সভাপতি শামসুল আলম মণ্ডল, ফেরদৌস আলম পিলু, মাফতুন আহমেদ, রশিদুল ইসলাম মৃধা, জাহাঙ্গীর হোসেন টুকু, আব্দুল বাছেদ, আব্দুর রশিদ বজলু, সাংবাদিক বাছেদ, আতাউর রহমান, রফিকুল ইসলাম, হাসান জাহিদ হেলাল, এস এম রাসেল মামুন, রাজিবুল করিম রাজু, আকমল হোসেন সজল, সাইদুল কবির সাজু, মাহবুবুর রহমান দুলাল, এবিএম সিদ্দিক, মো. কামাল হোসেন, আল আমিন পেস্তা, আল আমিন সিফাত, আমিনুল ইসলাম, হাজেরা বেগম, নিগার সুলতানা, বাবলা, সিপন, আকিব, সাকিব, বাদল, ডা. বুলু, জালাল উদ্দিন, হায়দার রেজা চেয়ারম্যান, অ্যাডভোকেট মাসুদ, মো. কামাল পাশা, পলাশ তালুকদার, চান মিয়া, আতাউর রহমান টুকু, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, ফারুক, শরীফ, বল্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Check Also

তালোড়া পৌরসভায় খসড়া বাজেট নিয়ে টিএলসিসির মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের খসড়া বাজেট বিষয়ে টাউন লেভেল কো-অর্ডিনেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *