সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় শনিবার (১৩ জুন) বিকেলে বগুড়ার চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে এ ম্যাচের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, বগুড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। এ সময় ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

সান্তাহারে শিশু হত্যায় ঘটনায় চার জনের নামে মামলা

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি রাকিকা আক্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *