সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়ন, বগুড়া জেলা ও সাতমাথা আঞ্চলিক উপ-কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় বগুড়া সাতমাথায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী এবং সঞ্চালনা করেন বগুড়া শহর আঞ্চলিক উপ-কমিটির সভাপতি মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহারাব হোসেন লাইজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, সম্মানিত সম্পাদক এস আলম, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, মাফরুজ্জামান ওমেক্স, বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা এবং জাতীয়তাবাদী দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল খালেক, অর্থবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ, বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মিলন হাসান, রিকশা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলামিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সহ-সভাপতি জালাল শেখ ও আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, দপ্তর সম্পাদক মামুন ইসলাম, প্রচার সম্পাদক নুরুন্নবী, সমাজকল্যাণ সম্পাদক ময়েন ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া বগুড়া জেলা ও সাতমাথা আঞ্চলিক উপ-কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জনি শেখ, সাংগঠনিক সম্পাদক হানিফ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাঈদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মজনু হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মীয় সম্পাদক ফারুক মিয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হান্নান এবং কার্যনির্বাহী সম্পাদক ঠান্ডু বাবুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার ফলে সম্ভাব্য উন্নয়ন ও নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Check Also

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোনাতলা পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *