সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফাঙ্গাসযুক্ত দই বিক্রির অভিযোগে ‘শেরপুর দই ঘর’কে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ: একজন সাধারণ ভোক্তার অভিযোগের ভিত্তিতে বগুড়ার সাতমাথা এলাকায় অবস্থিত “শেরপুর দই ঘর” নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিতে ফাঙ্গাসযুক্ত দই বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণও মেলে।
অভিযানকালে বিপুল পরিমাণ ফাঙ্গাসযুক্ত দইয়ের সরা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পরবর্তীতে অপরাধের দায় স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সাতমাথা এলাকার বিভিন্ন দই প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল।
এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।

Check Also

বগুড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়া সংবাদ  : জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *