সর্বশেষ সংবাদ ::

কাহালুতে লাইট হাউজের সফল চাষী প্রকল্পের উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা

বগুড়া সংবাদ :  মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে লাইট হাউজের আয়োজনে “ কৃষকদের জন্য প্রযুক্তি ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নুর নবী, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নুরুল ইসলাম লিটন, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল ছিদ্দিক, তানভীর হাসান, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রামানিক, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, লাইট হাউজের প্রকল্প ব্যবস্থাপক সাদিক আল হায়াত, প্রকল্প এ্যাডভাইজার সিদ্দিকুল আলম মামুন, আইসিটি স্পেশালিস্ট মাহদী হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, আব্দুল মতিন, নুরুল ইসলাম শেখ, লাইট হাউজের কলসেন্টার ম্যানেজার ছালমা খাতুন, কলসেন্টার এক্রিকিউটিভ আলমগীর রশিদ, ট্রেনিং এসোসিয়েট আব্দুল কাফি সহ উক্ত প্রকল্পের ভোলান্টিয়ার ও উপকারভোগীবৃন্দ।

Check Also

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের হাজী সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে তালিমুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত হাজী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *