সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

বগুড়া সংবাদ : বাংলাদেশ ব্যাংক গভর্ণর কর্তৃক ফ্যাসিস্টের দোসর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবীতে ও ঢাকায় নিরীহ গ্রাহকদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংক বগুড়া শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম বগুড়া বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের আইনজীবী শাহীন মিয়া। শ্রমিক নেতা আজগর আলীর পরিচালনায় মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া চেম্বারের সভাপতি পদপ্রার্থী ও গ্রাহক ফোরামের  যুগ্ম আহবায়ক সেলিম রেজা, আইনজীবী আল আমীন, প্রভাষক ড. হেদাইতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, হাসান আলী, ইব্রাহিম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম ভান্ডারী, মহিলা আমানতকারী শাহনেওয়াজ রেবা ও লুৎফা বেগম প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে ব্যাংক দখল করে প্রকৃত মালিকদের বের করে দিয়ে ব্যাংক থেকে ১ লক্ষ ৩১ হাজার ৫৩ লক্ষ টাকা লুটপাট করে ইসলামী ব্যাংককে পঙ্গু করা হয়েছে। আবার ব্যাংক কে ধ্বংস করতে এম ডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বর্তমানে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করতে বাংলাদেশ ব্যাংক গভর্ণর কর্তৃক ফ্যাসিস্টের দোসরদের নিয়োগ দেয়া হচ্ছে। ব্যাংককে আগের অবস্থায় ফিরে নিতে প্রকৃত মালিকদের নিকট ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার আহবান জানান। ইসলামকে যারা ভালোবাসে ইসলামী ব্যাংক তাদের, ইসলাম প্রিয় মানুষের আমানত এই ব্যাংকে গচ্ছিত রাখে কিন্তু ইসলাম বিরোধী শক্তি ভারতের চক্রান্তে ইসলাম ভালো না লাগলেও ইসলামী ব্যাংকের টাকা লুট করার জন্য আবার নজর দিয়েছে। তিনি এই চক্রান্ত প্রতিহতের আহবান জানান। বক্তারা, বাংলাদেশ ব্যাংক গভর্ণর কর্তৃক ফ্যাসিস্টের দোসর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল না করলে বাংলাদেশ্য ব্যাংক ঘেরাও করা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

Check Also

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো — জাকির

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *