সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে রেলওয়ে ভুমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে বাণিজ্যিক ও কৃষি উভয় খাতের লাইসেন্স ভূমির ভাড়া এক লাফে প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রেল ভুমিতে অবস্থানরত ব্যবসায়ীদের আয়োজনে সান্তাহার রেলগেট চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়ে ভুমিতে অবস্থানরত ব্যাবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাবসায়ী শাহিদুর রহমান বাবু, পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, মতিউর রহমান মতি, গুলবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। প্রতি বর্গফুটের জন্য ১১৫ টাকা হারে দিতে গিয়ে লাইসেন্স গ্রহীতারা বেহাল অবস্থায় পড়েছেন। আমরা গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমানোর দাবি জানাচ্ছি। রেলওয়ের এই বৈষম্যমূলক ও হঠকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। একটি জেলা শহরের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে একটি ছোট পৌর শহরের ব্যবসার ব্যাপক ব্যবধান থাকে। কিন্তু রেলওয়ে জেলা শহর ও পৌর শহরে একই হারে ভাড়া নির্ধারণ করেছে যা চরম বৈষম্যমূলক।

Check Also

শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে উন্নতমানের খাবার বিতরন

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও শিবগঞ্জ পৌরসভার মেয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *