সর্বশেষ সংবাদ ::

কাহালুর লোহাজাল পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


বগুড়া সংবাদ :  ঈদুল আযহার দ্বিতীয় দিন বগুড়ার কাহালুর লোহাজাল দাখিল মাদ্রাসা মাঠে লোহাজাল পশ্চিমপাড়া যুব সংঘের আয়োজনে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাজাল পশ্চিমপাড়া যুব সংঘের রিয়াজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতির সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগারের স্বত্ত¡াধিকারী বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারহট্র ইউ পি সদস্য গোলাম রব্বানী মন্ডল, শাহানাজ পারভীন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন, আজিজার রহমান সহ লোহাজাল পশ্চিমপাড়া যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিন: বগুড়ার পুলিশ সুপার

বগুড়া সংবাদ : সরকারের বাইরে কাউকে ট্যাক্স বা চাঁদা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *