
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর নামক স্থানে একটি দ্রতগতির বাসের ধাক্কায় আলহাজ (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপর আনুমানিক ১ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘঠে। নিহত আলহাজ্ব সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার রাউতা গ্রামে মৃত আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় নিহত আলহাজ মির্জপুর বাজারে একটি মুদি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন। নিহত আলহাজ মহাসড়কের পাশ্বদিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় উপমা পরিবনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা উপমা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৪৯) আটক করে।
শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা রইস উদ্দিন জালাল দুর্ঘটনায় মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা