সর্বশেষ সংবাদ ::

বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাহালুতে ৪৫ তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় -বিএনপিনেতা ফরিদুর রহমান ফরিদ

বগুড়া সংবাদ :  বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদুল রহমান ফরিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, সেনাপ্রধান ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। তার দেখানো পথ অনুসরণ করে আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে।
শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বিএনপিনেতা ও কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, বিএনপিনেতা শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, দোলোয়ার হোসেন বাদল, ফেরদৌস আলম, মকবুল হোসেন, জিল্লুর রহমান খান মিন্টু, মুনসুর আলী, আজিজার রহমান বাবলু, কোবরান আলী, ইদ্রিস আলী, দেলোয়ার হোসেন, আব্দুস সবুর খান, আব্দুল ওয়াহেদ, এ কে এম রায়হান, আব্দুল আলীম, আব্দুর রশিদ উজ্জল, আবুল বাশার, আব্দুর রহমান,আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, মিলন সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মিনহাজ আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের মোয়াজ্জিম হাফেজ মাওঃ সাইফুল ইসলাম।

Check Also

বগুড়ায় মহানগর জামায়াতের গাছের চারা রোপন ও বিতরণ

বগুড়া সংবাদ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বগুড়া মহানগরীর নিশ্চিন্তপুরে ২১ নং ওয়ার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *