সর্বশেষ সংবাদ ::

তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রামাণিক (৯০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সকালে তালাড়া পৌর এলাকার সাবলা মহল্লার শ্মশানঘাট সংলগ্ন নাগর নদীর বড় বাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ময়েজ উদ্দিন তালাড়া পৌর এলাকার পগুইল মহল্লার মৃত কবেজ উদ্দিনের ছেলে।
জানা যায়, শনিবার (২৩ মে) দুপুরের পর থেকে ময়েজ উদ্দিন নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা নদীর বড় বাঁধ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পরিচয় শনাক্ত করে।
নিহতের ছেলে মাসুদ প্রামাণিক জানান, তার বাবা বয়সের ভারে দুর্বল ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে আত্মীয়দের বাড়িতে চলে যেতেন। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহ শনাক্ত করেন। পরিবারের ধারণা, বড় বাঁধ থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়া চেম্বারের নির্বাচনে বিএনপির একাধিক জামায়াতের একক প্যানেলে মনোনয়ন সংগ্রহ

বগুড়া  সংবাদ : আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই ) এর নির্বাচনে বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *