সর্বশেষ সংবাদ ::

কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের টাইল্স করণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু পৌরসভার বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের মেঝের টাইল্স কাজের বরাদ্দ প্রদান করা হয়।
শুক্রবার বাদ জুম্মা কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের মেঝের টাইল্স করণ নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ সামছুল আরেফিন (জুয়েল), অত্র মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাইখ আলহাজ্ব মো. নজরুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু েেপৗরসভার সাবেক মেয়র মো. ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক েেপৗর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, কাহালু পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বাদল মো. ফেরদৌস আলম, জামায়াতনেতা আলহাজ্ব মো. ফখরুল ইসলাম সহ অত্র মসজিদ কামিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মুসল্লীবৃন্দ।

Check Also

বগুড়ায় জাগপার নেতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়া সংবাদ : জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও আধিপত্যবাদ বিরোধী মজলুম জননেতা শফিউল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *