সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সানজিদা আক্তার

বগুড়া সংবাদ :জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে বগুড়ার আদমদীঘি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ২৪ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৬ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভুমি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়।

জানা গেছে, সানজিদা আক্তার উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের বাসিন্দা। সানজিদা আক্তার উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান আহমেদ কুমুর স্ত্রী। তিনি ২০১৬ সালে বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
এ বিষয়ে সহকারি শিক্ষক সানজিদা আক্তার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও সকল অভিভাবকগণদের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসার ফল। আমি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। সে ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Check Also

দুপচাঁচিয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও লবণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *