সর্বশেষ সংবাদ ::

‎বগুড়ার গাবতলীতে গৃহবধূকে  ‎গলা কেটে হত্যা

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)‌ :  বগুড়ার গাবতলীতে গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ২০ মে দিবাগত রাত অনুমান ১২টার উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রীতা রানী মজুমদার ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে , তারা লেখাপড়ার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-বিধান রায় ও‌ স্ত্রী রীতা রানী দুজনে বসবাস করতেন। নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০‌‌ টার সময় স্ত্রীর সঙ্গে রাতের খাবার শেষে আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তাঁর ঘুম ভাঙে যায়। এ সময় স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যান তিনি। ঘরে ঢুকে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতেপান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় বাড়ির সদর দরজা খোলা অবস্থায় ছিল বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, রীতা রানী হত্যা কাণ্ডের‌ সাথে জড়িত কেউ আটক হয়নি, হত্যার কারণ জানা সম্ভব হয়নি, তথ্য উদঘাটন ও‌ হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Check Also

দুপচাঁচিয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও লবণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *