সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রউফ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ উপজেলার জে.কে. কলেজ মাস্টারপাড়া মহল্লার প্রবাসী মুকুল হাসানের ছেলে। সে স্থানীয় শাপলা কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী সহপাঠী সাহানের সঙ্গে বনবিভাগের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে রউফ পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সহপাঠী সাহান দ্রুত রউফের মাকে খবর দেয়।
পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *