সর্বশেষ সংবাদ ::

উপনির্বাচনের বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা জয়ী

বগুড়া সংবাদ : বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে।
বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ। ১৫০টি কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি।
উল্লেখ্য, এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল ভোটে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসন‌টি ছে‌ড়ে দেন। ফলে আসন‌টি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Check Also

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থীর অভিযোগ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন

বগুড়া সংবাদ : আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে সরকারি দল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *