বগুড়া সংবাদ : ঈদ পুনর্মিলনি উপলক্ষে রোববার বিকেলে বগুড়ার কাহালুর লোহাজাল দাখিল মাদ্রাসা মাঠে “লোহাজাল ছাত্র কল্যাণ সংগঠন” এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান/২৬ইং অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতির সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মগবাজার অটোসফট সিস্টেমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক মো. আব্দুল হামিদ, সান্তাহার সরকারি কলেজের প্রভাষক মো.সাগর আলী, লোহাজাল ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টা বিবিরপুকুর বাজার সিলভি ক্যাবল নেটওয়ার্ক এর ব্যবস্থাপনা পরিচালক মো.নূর-এ-আলম সিদ্দিকী (মুক্তার), নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান মো. গোলাম রব্বানী আকন্দ, নারহট্র ইউ পি সদস্য গোলাম রব্বানী মন্ডল, লোহাজাল দাখিল মাদ্রাসার সুপার এ বি এম আবু হাসান দেওয়ান, অভিলম্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিরপুকুর বাজার মেসার্স রিশা ট্রেডার্স এর প্রোপ্রাইটর আব্দুর রহমান, রিয়াজুল ফুটবল একাদশ এর পরিচালক রিয়াজুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন “লোহাজাল ছাত্র কল্যাণ সংগঠন” এর সভাপতি প্রকৌশলী মো. রায়হান আলী, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও অভিভবাক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
