সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ছুরিকাঘাতে আহত মুন্নার মৃত্যু


বগুড়া সংবাদ: বগুড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মোঃ আরিফুল ইসলাম মুন্না (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের খন্দকার পাড়া হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুন্নার উপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবারই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মুন্না (৫১) বগুড়া সদর উপজেলার ১ নম্বর ফাঁপোর খন্দকার পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত ডা. ইয়াসিন আলীর ছেলে।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Check Also

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বগুড়া সংবাদ  : শুক্রবার সকালে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *