বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়া গাবতলি উপজেলা দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে বগুড়া-৭ (গাবতলী শাজাহানপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিলটনকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। এসময় তিনি উপস্থিত ব্যাক্তিদের সাথে ঈদ -উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
রবিবার (২২ মার্চ) রাতে দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে পাবলিক মাঠে দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা’র সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোরশেদ মিল্টনকে ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। জুয়েল রানা দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
এসময় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম আমিন, মোঃ আকুল, আনোয়ার হোসেন সাদ্দাম, সুজন আল মামুন, রফিকুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ। ও দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গ্রাম পুলিশ
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
